মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নাটোরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সমাবেশ করেছে নাটোর জেলার সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। “জাতির পিতার সন্মান রাখবো মোরা অম্লান” এই প্রতিপাদ্য কে সামনে রেখে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার সকাল সাড়ে দশটার দিকে নবাব সিরাজ-উদ-দৌলা সরকরি কলেজ অডিটোরিয়ামে নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহ্ রিয়াজ এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদ উদ্দিন, সিভিল সার্জন কাজী মিজানুর রহমান, জেলা দায়রা জজ আবদূর রহমান সরদার, চিফ জুডিশিয়াল ম্যাজিট্রেট হাবিবুর রহমান সিদ্দিকি, উপ পরিচালক স্থানীয় সরকার গোলাম রাব্বি,

 

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল মোতালেব প্রমুখ। এ সময় বক্তারা বলেন,বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ থাকতো না। আমরা বাংলায় কথা বলতে পারতাম না,স্বাধীনভাবে চলতে পারতাম না। যার জন্য বাংলাদেশের সৃষ্টি তার সন্মান রক্ষা করতে আমরা কাজ করেছি,করছি এবং করবো। এ সময় জেলার সকল স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর