সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব নির্বাচনী কার্যক্রম শুরু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব নির্বাচন-২০২১ এর নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার পর বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করা হয়েছে।

ইতিমধ্যে প্রেসক্লাবের প্রবীন সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ ও সাবেক সভাপতি ইসমাইল হোসেন নেগাবানের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে ১৭টি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র ক্রয় করা হয়েছে। মনোনয়নপত্র ক্রয়কালে অন্যান্যদর মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সৈয়দ দুলাল, মুরাদ আহমেদ, স্বাপন খন্দকার, সৈয়দ মাহমুদ হোসেন চৌধুরী, গোপাল সরকার, কাজী মিরাজ মাহমুদ, জিয়া শাহীন, জাকির হোসেন, আজাদ আলাউদ্দীন, এম. মিরাজ হোসাইন, রাইসুল ইসলাম অভি ও এম লোকমান, দৈনিক দেশজনপদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মির্জা রিমন এবং সুন্দরবন পত্রিকার প্রকাশক-সম্পাদক মুজিব ফয়সাল, দৈনিক মুখপত্র পত্রিকার প্রকাশক ফারুক লিটু প্রমুখ। নির্বাচনী কার্যক্রম শুরুর পর থেকেই প্রধান নির্বাচন কমিশনার এম এম আমজাদ হোসাইন, নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ও কমিশনার দেবাশীষ চক্রবর্ত্তী নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে চলেছেন।

প্রধান নির্বাচন কমিশনার এমএম আমজাদ হোসাইন জানান, প্রেসক্লাব কার্যকরী পরিষদের ১৭টি পদের বিপরীতে মোট দুইসেট এবং সাধারণ সম্পাদকের একটি ভিন্ন ফরম বিক্রি হয়েছে। শুক্রবার রাত আটটা পর্যন্ত মনোনয়নপত্র ক্রয়ের কার্যক্রম চলমান থাকবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর