মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নওগাঁয় ৩২-৩৫ টুকরো ছিন্ন ভিন্ন লাশ উদ্ধার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

রকিবুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় অজ্ঞাত এক ব্যক্তির ছিন্ন ভিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার মৈনম ইউনিয়নের চেয়ারম্যানের মোড়ের পাশে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক থেকে ৩২ টুকরো মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও থানা পুলিশ বলছে, ধারণা করা হচ্ছে বুধবার রাতের কোনো এক সময় উপজেলার মৈনম ইউনিয়নের চেয়ারম্যানের মোড়ের পাশে অজ্ঞাতনামা ওই ব্যক্তি নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক পারাপার হচ্ছিলেন। রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনায় মারা গিয়ে রাস্তার ওপর পড়ে ছিলেন। অন্যান্য যানবাহন লাশের ওপর দিয়ে চলাচলা করায় ছিন্নভিন্ন হয়ে যায়।

সকালে বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়। পরে মান্দা ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা লাশের প্রায় ৩২টি টুকরো উদ্ধার করে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, লাশের পরিচয় শনাক্ত করার মতো তেমন কোনো তথ্য থানা পুলিশ পাইনি।তবে লাশের পরিহিত জ্যাকেট, চাদর ও লুঙ্গি জব্দ করা হয়েছে। আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করছি।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর