মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বহিরাগতদের দেখলেই পুলিশকে জানাতে বললেন মমতা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক: বহিরাগতদের দিয়ে ভোট দখলের চেষ্টা হলে পুলিশি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল বুধবার বনগাঁর সভা থেকে কঠোর অবস্থানের কথাও ঘোষণা করেন মমতা।

তিনি বলেন, বহিরাগত গুন্ডাদের দিয়ে পশ্চিমবঙ্গ দখল করতে দেব না। পাড়ায় বহিরাগতদের ঘুরতে দেখলে থানায় অভিযোগ করুন। পুলিশ অভিযোগ নিতে না চাইলে আমাদের দলীয় কার্যালয়ে জানান। আমি জেনে যাবো। সারা বছর আমরা মানুষের সঙ্গে থাকি। যে কথা বলি, সেই কাজ করি। বিজেপির মতো মানুষকে ভাঁওতা দিই না।

মমতার অভিযোগ, ভিন রাজ্য থেকে গুন্ডাদের নিয়ে আসা হচ্ছে পশ্চিমবঙ্গ দখল করার জন্য। তারা বাড়িতে বাড়িতে যাচ্ছে। ভয় দেখাচ্ছে। আবার জানতে চাচ্ছে, আপনার টাকা লাগবে, এটা লাগবে, সেটা লাগবে?

সব ভোটের জন্য। ভোট চলে গেলেই ওরা পালিয়ে যাবে। আমি আপনাদের সঙ্গে ছিলাম-আছি-থাকব। বিজেপিকে এ রাজ্য দখল করতে দেব না বলেও সাফ জানিয়ে দেন তিনি।

মুখ্যমন্ত্রীর দাবি, তৃণমূলই ক্ষমতায় আসবে। বড় বড় ঝড় হলে তাতে কেন্দ্র এক পয়সাও দেয়নি। তিনি বসিরহাটে এলেন সংবাদমাধ্যমকে দেখানোর জন্য। বললেন, এক হাজার কোটি টাকা দিলাম। ও টাকা আমাদেরই টাকা। আমাদের জিএসটির টাকা আটকে রেখেছে। এখন বলছে, ঝড়ের টাকার হিসাব চায়। টাকা দেব আমরা আর হিসাব চাইবে তোমরা?

আম্ফান ত্রাণে দুর্নীতির ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, সব জায়গায় ভালো লোক, খারাপ লোক থাকে। কিছু লোক দুষ্টুমি করেছে। তার জন্য তো সবাই খারাপ হতে পারে না।

মুখ্যমন্ত্রী বলেন, কথা দিয়ে যদি কাজ করতে না পারি, তা হলে আমার মৃত্যু ভালো। এত কাজ করার পরেও যদি আপনারা সভার মধ্যে এসে প্ল্যাকার্ড তোলেন, কী করে সভা করব? মাঝে মাঝে মনে হয়, এত কাজ করার পরেও যদি এই আমার প্রাপ্য হয়, সব ছেড়ে চলে যাব। কিছু মনে করবেন না। অভিমান থেকেই এ কথা বললাম।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর