মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

আখলাকুজ্জামান, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে প্রকৃতি। গত তিনদিন ধরে কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না। ফলে প্রচন্ড কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে নাটোরের গুরুদাসপুরের জনজীবন।

দেখা গেছে, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কসহ গ্রামীণ রাস্তার যানবাহনগুলোকে হেডলাইট জ¦ালিয়ে ও ঝুঁকি নিয়ে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে। ঘন কুয়াশার মধ্যেই এভাবে চলাচল করতে গিয়ে মানুষের ভোগান্তি বেড়েছে। করোনা দুর্যোগ ও ঘন কুয়াশার কারণে মানুষ জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেনা। বিশেষ করে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। কাজে যেতে না পাড়ায় আর্থিক কষ্টের মধ্যে অলস সময় কাটাতে হচ্ছে তাদের। পণ্যের দোকানগুলোতেও বেচাকেনা নেই।

পৌর সদরের চাঁচকৈড় বাজারের কাঁচা ব্যবসায়ী শাহানুর শেখ জানান, বাজারে শীতকালীন প্রচুর শাকসবজি উঠলেও ক্রেতার অভাবে বেচাকেনা খুবই কম হচ্ছে। ফলে তরিতরকারি এখন পানির দামে বিক্রি হচ্ছে। এদিকে ঘন কুয়াশার কারণে রবিশস্য আবাদ বিশেষ করে রসুন চাষ নিয়ে শঙ্কিত রয়েছেন কৃষকরা। তাদের ধারণা দু’একদিনেই কুয়াশা কেটে যাবে। বাড়তে পাড়ে শীতের তীব্রতা।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর