সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে তাড়াশে আ.লীগের বিক্ষোভ 

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধি:
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সিরাজগঞ্জের তাড়াশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ ডিসেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হকের সভাপত্বিতে আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তাড়াশ ডিগ্রী কলেজ চত্বরে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সনজিত কর্মকার, উপজেলা আওয়ামী গীগের যুগ্ন সাধারণ সম্পাদক রজত ঘোষ, মোজাম্মেল হক মাসুদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, তাড়াশ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মির্জা শামসুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান ও সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎসহ আরও অনেকে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর