মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নাটোরের নলডাঙ্গায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

মোঃ জামিল হায়দার (জনি), নলডাঙ্গা উপজেলা প্রতিনিধিঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর রবিবার সকাল ১১ ঘটিকার দিকে নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মাস্টার এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান আসাদ। আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তনছের আলী, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা আঃ শুকুর, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা কাউছার আলী ফাকু।

 

মানববন্ধনে উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ তার বক্তব্যে বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ভাস্কর্য যারা ভেঙ্গেছে তারা আর কেউ না তারা পাকিস্তানের প্রেতাত্মা। এখনই সময় তাদের শক্তহাতে প্রতিহত করে বাংলার মাটি থেকে উৎখাত করার। তারা বঙ্গবন্ধুর সোনার বাংলার শান্তি বিনষ্ট করতে উঠে পড়ে লেগেছে। জননেত্রী দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই অপশক্তিকে কঠোর জবাব দিব। মানববন্ধনে বক্তারা মৌলবাদী জঙ্গি জামাত-বিএনপি নেতৃবৃন্দের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তব্য রাখেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর