সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

চৌহালীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সিরাজগন্জের চৌহালী উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু নজির মিয়ার নেতৃত্বে  বিক্ষোভ  সমাবেশে  বক্তব্য রাখেন  উপজেলা  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন সরকার, সহসভাপতি হাবিবুর রহমান হাবীব, যুগ্নসম্পাদক মোঃ তাজ উদ্দিন আহমেদ,ত্রাণবিষয়ক সম্পাদক কাহহার সিদ্দিকী, যুবলীগের সাধারণ সম্পাদক মোল্লা বাবুল আক্তার প্রমুখ্য। এসময় উপজেলা আওয়ামী লীগের  সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন৷
বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার মানে হলো স্বাধীনতাবিরোধী অপশক্তি বাংলাদেশে এখনো বিদ্যমান। স্বাধীনতাবিরোধী চক্রের সকলকে আইনের আওতায় না আনা পর্যন্ত আমাদের এ বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর