মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভাঙ্গুড়ায় অগ্নিকান্ড পুড়ে গেছে পশুপাখি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ: 

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের হাটগ্রামে অগ্নিকান্ডে পাঁচ কৃষক পরিবারের দশটি ঘর পুড়ে গেছে। শুক্রবার ভোর রাতে এই অগ্নিকান্ড সংঘটিত হয়।এতে ঘরে সংরক্ষিত ফসল ও নগদ টাকা-পয়সা পুড়ে গেছে। এছাড়া আগুণে দুটি ছাগল ও ১৫/১৬টি হাঁসমুরগী পুড়ে মারা গেছে।

প্রত্য¶দর্শীরা জানান, করিম আলীর ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। ইউপি চেয়ারম্যান আলহাজ মো: হেদায়তুল হক ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের তাৎক্ষণিক কাপড়-চোপড় ও শীতবস্ত্র এবং খাদ্য সহায়তা প্রদান করেছেন।

ইউনিয়ন চেয়ারম্যান হেদায়তুল হক বলেন,অগ্নিকান্ডের সময় একটি শিশুকে ঘরে রেখে সবাই বের হওয়ার পর তার কথা মনে পড়ে। ফলে আতংকিত হয়ে পড়ে পরিবারের লোকেরা। আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রতিবেশিদের সহায়তায় বাচ্চাটিকে শেষ পর্যন্ত অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন,ক্ষতি গ্রস্থদের অনেক ক্ষতি হয়েছে। ফলে তারা এখন নি:স্ব হয়ে পড়েছেন। শুক্রবার বিকালে এ রিপোর্ট লেখার সময় চেয়ারম্যান হেদায়েত ওই পোড়া বাড়িতেই ছিলেন এবং শীত বস্ত্র হিসাবে ক্ষতি গ্রস্থদের মাঝে কম্বল ও চাল বিতরণ করছিলেন বলে জানিয়েছেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর