সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটি’র পুনর্মিলনী উৎসবের প্রাক-প্রস্তুতি আলোচনা সভা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

মোস্তাফিজুর রহমান উজ্জল,ঝিনাইদহঃ

ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির পুনর্মিলনী আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।ঝিনাইদহ জেলা শহরের অন্যতম বিনোদন স্পট জোহান ড্রিম ভ্যালি পার্ক ও রিসোর্ট মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠান আয়োজন উপলক্ষ্যে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে শুক্রবার ইউনিটির অস্থায়ী কার্যালয়ে উক্তসভা অনুষ্ঠিত হয়। সভায় পুনর্মিলনীর এ সময়সূচি চুড়ন্ত করা হয়েছে। সভায় পুনর্মিলনী সফল ও অংশগ্রহনমূলক করার লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি গঠনের পাশাপাশি গৃহিত সিদ্ধান্তের মধ্যে রয়েছে- পরিচিতিপর্ব, স্মৃতিচারণ, খেলা-ধুলা, কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মধ্যাহ্ন ভোজ সহ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান।

 

ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ সামাদের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি বদিরুজ্জামান (এ্যাপো), সংগঠনের সাধারাণ সম্পাদক এবং বিজয় টিভি কালীগঞ্জ প্রতিনিধি আহসান কবির। তথ্যচিত্র খুলনা বিভাগীয় সাংবাদিক অপু কামাল, সাংগঠনিক সম্পাদক এবং ডেইলি ফাইন্যালশিয়াল পোষ্ট ঝিনাইদহ জেলা প্রতিনিধি ফিরোজ আহম্মেদ,সহ-সভাপতি চ্যানেল এস টিভি’র জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল,দৈনিক নবচিত্র ঝিনাইদহ প্রতিনিধি রবিউল ইসলাম,দৈনিক সময়ের দিগন্ত জেলা প্রতিনিধি সালাম হোসেন,দৈনিক তথ্য অনুসন্ধান প্রতিনিধি খন্দকার আব্দুল্লাহ বাশার,সমাচার দর্পন প্রতিনিধি হুমায়ন কবীর সুজন,আশরাফুল ইসলাম আক্তারুজ্জামন আক্তার,জাহাঙ্গীর আলম,দৈনিক বিজয় বাংলাদেশ ঝিনাইদহ জেলা প্রতিনিধি সাংবাদিক তরিকুল ইসলাম তারেক প্রমূখ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর