সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

উল্লাপাড়ায় বলাৎকার করার অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ আজ শুক্রবার বিকেলে পুকুরপাড় ফয়জুল উলুম মহিউচ্ছুন্নাহ কওমী মাদরাসার শিক্ষক মাওলানা মোঃ বেল্লাল হোসেনকে (২৫) একই মাদরাসার প্রায় এগারো বছর বয়সী এক শিক্ষার্থী (পুরুষ) কে বলাৎকারের অভিযোগে আটক করেছে।

মডেল থানা ও মাদরাসা কর্তৃপক্ষ সুত্রে, বলাৎকারকারী শিক্ষক মাওলানা মোঃ বেল্লাল হোসেন সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার দেলুয়ার চর গ্রামের শামছুল হকের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাদরাসার আবাসিক শিক্ষার্থীকে জোরপুর্বক বলাৎকারের ঘটনা ঘটে বলে জানানো হয়।
মাদরাসাটির মুফতি মোঃ জয়নাল আবেদীন জানান, তিনিসহ মাদরাসার অন্য শিক্ষকগণ ঘটনাটি জেনে মাওলানা বেল্লাল হোসেনকে জিজ্ঞাসাবাদ এবং মডেল থানা পুলিশকে বিষয়টি জানিয়েছেন।

উল্লাপাড়া মডেল থানা ইনচার্জ দীপক কুমার দাস পিপিএম জানান, আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটে নাগাদ শিক্ষক মাওলানা বেল্লাল হোসেনকে আটক করে থানায় আনা হয়েছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর