মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় মেয়র পদে দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন মেয়র ফেরদৌস

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

মোঃ এনামুল হক বাদশা,সিংড়া প্রতিনিধিঃ

নাটোরের সিংড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম উত্তোলন করে জমা দিলেন সিংড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস। বৃহষ্পতিবার দুপুর ১২টায় উপজেলা আ’লীগের কার্যালয় থেকে উপজেলা আ’লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ এর নিকট হতে শতাধিক নেতা-কর্মী ও সমর্থক নিয়ে মনোনয়ন প্রার্থী জান্নাতুল ফেরদৌস মনোনয়ন ফরম উত্তোলন করেন। সবার কাছে দোয়া চেয়ে মোনাজাত শেষে মনোনয়ন ফরম জমা দেন।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন,জেলা পরিষদের সদস্য মোঃ সাজ্জাদ হোসেন, পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল, জিএ সরকারী কলেজের ভিপি সজীব ইসলাস জুয়েল,জিএস বেলায়েত, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান লিখন পৌর ছাত্রলীগের সভাপতি বনি ইসরাইল বাপ্পি, সাধারন সম্পাদক জুনাইদ হাসান জয় যুগ্ন সাধারন সম্পাদক রনি প্রমুখ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর