মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গুরুদাসপুরে ক্ষতিগ্রস্থ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ওই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আবু রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকসানা আকতার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবাগত কৃষি কর্মকর্তা মো. হারুনর রশিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে এবারের বন্যায় ক্ষতিগ্রস্থ ৯ হাজার ২৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৪৮ হাজার ২৬০ কেজি বীজ, ৫৩ দশমিক ৫০ মেট্রিকটন ডিএপি সার ও ৪৪ দশমিক ৮ মে.টন এমওপি সার বিতরণ করা হয়। উল্লেখ্য, সরিষা, পেঁয়াজ, গম, ভুট্টা, টমেটো, মশুর, খেসারী, বোরো ধান, চিনাবাদাম, মরিচ, সূর্যমুখি ও গ্রীস্মকালীন মুগডাল আবাদের জন্য ওই বীজ সার বিতরণ করা হয়।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর