সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝালকাঠি জেলা বিএমএসএফ সভাপতির বাসভবনে রহস্যজনক অগ্নিকান্ড

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:

ঝালকাঠি জেলা বিএমএসএফ সভাপতি আজমীর হোসেন তালুকদারের বাসভবনের ৩ তলার ষ্টোররুমে ১ডিসেম্বর রাত সাড়ে ১২ টায় রহস্যজনক ভাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি রুম মালামালসহ পুড়ে ছাই। খবর পেয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, পৌর কাউন্সিলর বাবু তরুণ কর্মকার, নাসিমা কামাল, বিএমএসএফ সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজ খান, বিএমএসএফসহ বিভিন্ন মিডিয়ার সংবাদ কর্মী ঘটনা স্থলে পরিদর্শন আসেন। আগুনে পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন।

 

এব্যাপারে বিএমএসএফ’র সভাপতি আজমীর হোসেন তালুকদার বলেন যে, মহান আল্লাহ র দরবারে শুকরিয়া, সমস্ত ক্ষয়ক্ষতি আসবাবপত্র ও মালামালের উপর দিয়ে গেছে কিন্তু আমাদের পরিবারের কেউ আহত হয়নি অথবা পাশাপাশি বসবাসরত প্রতিবেশীদের ও কোন ক্ষতি হয়নি তবে এই রুমে কোন বৈদ্যুতিক তার কিংবা চুলা নেই তারপর ও আগুন কিভাবে লাগল সে ব্যাপারে আল্লাহই ভাল জানেন, আগুনের সূত্রপাতের সুনির্দিষ্ট কোনো কারন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ও জানাতে পারেনি। ছবির ক্যাপশন: ঝালকাঠির পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর