বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

চাটমোহরে দুইদিনব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার চাটমোহরের সৃজনশীল চিত্র শিক্ষালয় চিত্রগৃহ চাটমোহর’র উদ্যোগে শুরু হলো দুইদিন ব্যাপী চিত্র প্রদর্শনী।করোনাকালীন ঘরে বসে শিক্ষার্থীদের আঁকা সব ছবি নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) সকাল এগারোটায় পৌর সদরের মাস্টার পাড়ায় চিত্রগৃহ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার সজীব শাহরীন।

পরে চিত্রগৃহ’র ব্যবস্থাপনা পরিচালক জেমান আসাদ’র সঞ্চালনায় এক আলোচনা সভায় বক্তব্য দেন সহকারি পুলিশ সুপার সজীব শাহরীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মাহবুবুর রহমান, জনতা ব্যাংক চাটমোহর শাখার ব্যবস্থাপক আহসান হাবীব, প্রবীণ শিক্ষাক অলোক কুমার কুন্ডু, বিজয় ভৌমিক, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম বেলাল হোসেন স্বপন প্রমুখ।

এসময় শিক্ষার্থীর আঁকা ও পাথরে খোদাইকৃত একটি শুভেচ্ছা স্মারক উপহার চিত্রগৃহ’র পক্ষ থেকে প্রধান অতিথিকে প্রদান করা হয়।
পরে অতিথিরা প্রদর্শনীর ছবি ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের আঁকা ছবি ও আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

প্রদর্শনীতে কোমলমতী শিক্ষার্থীদের আঁকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিভিন্ন মনীষী, করোনা, ফুল, পাখি সহ বিষয় ভিত্তিক ছয় শতাধিক ছবি স্থান পেয়েছে।পুরো আয়োজনে সমন্বয় করেন চিত্রগৃহ চাটমোহরের শিল্প পরিচালক ও বিশিষ্ট অংকন শিক্ষক মানিক দাস

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর