বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

চাটমোহর পৌরসভায় আ.লীগের প্রার্থী এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :

আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ধাপে ২৫ পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই ২৫ পৌরসভার মধ্যে পাবনার চাটমোহর পৌর সভার মেয়র প্রার্থী হিসেবে এ্যাড.সাখাওয়াত হোসেন সাখোকে চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। শনিবার (২৮ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই প্রার্থী বাচাই করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর প্রথম ধাপের পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন ১০ ডিসেম্বর। এই নির্বাচনগুলো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে গ্রহণ করা হবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর