মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

১৭টি মামলায় সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি:

নাশকতা ও সরকারী কাজে বাধা প্রদানসহ ১৭টি মামলায় সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েসকে গ্রেফতার করেছে কামারখন্দ থানা পুলিশ। শুক্রবার ভোর রাতে কামারখন্দ থানার সেকেন্ড অফিসার সাইফুল ইসলামের নেতৃত্বে কামারখন্দ থানা পুলিশের একটি বিশেষ দল ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে। আব্দুল্লাহ আল কায়েস সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদকের পাশাপাশি তিনি সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার হওয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েসের বিরুদ্ধে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নাশকতা ও সরকারি কাজে বাঁধা প্রদানসহ ১৭টি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিলো।

 

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে ঢাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েসকে গ্রেফতারে তীব্র নিন্দা জানিয়ে তাঁর নিঃশর্ত মুক্তি দাবী করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর