মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

মৎস্য অভয়াশ্রমের সুরক্ষায় নলডাঙ্গায় মোবাইল কোর্ট

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

মোঃ জামিল হায়দার (জনি), নলডাঙ্গা উপজেলা প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গায় অভয়াশ্রমে অবৈধভাবে মাছ শিকারের চেষ্টায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে নলডাঙ্গা উপজেলা প্রশাসন। তাছাড়া পুড়িয়ে দেওয়া হয়েছে প্রায় ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল। সোমবার(১৩ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্ব পিপরুলের নাথুর ঘাট অভয়াশ্রমে অভিযানটি পরিচালনা করা হয়।

 

এসময় অবৈধভাবে মাছ শিকারের চেষ্টায় সিংড়ার তিনজন মৎস্যজীবীকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুসারে ১ হাজার টাকা জরিমানা প্রদান করে ভ্রাম্যমান আদালত এবং ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য অফিসার জনাব সঞ্জয় কুমার জানান,নলডাঙ্গা উপজেলার মৎস্য সম্পদের সুরক্ষায় উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসন সদা সতর্ক রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর