বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

চাটমোহর জনতা ক্লিনিকে এ্যাম্বুলেন্স সার্ভিসের শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :

পাবনার চাটমোহর পৌর সদরের বাসস্ট্যান্ডে অবস্থিত জনতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ২০ নভেম্বর শুক্রবার বাদ আছর দোয়া মাহ্ফিল ও ফিতা কেটে এ্যাম্বুলেন্স সার্ভিসের শুভ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মাহ্ফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মো: রেজাউল করিম এবং ফিতা কেটে এ্যাম্বুলেন্স সার্ভিসের শুভ উদ্বোধন করেন চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন।

 

এ সময় জনতা ক্লিনিকের চেয়ারম্যান ডা: এম. এ. ওয়াহাব খান, বিলুপ্ত বৃহত্তর চাটমোহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম (আতরী), চাটমোহর পৌরসভার সাবেক মেয়র প্রফেসর আব্দুল মান্নান, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো: ওয়াসিম উদ্দিন, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক মো: আব্দুল মুতালিব, জনতা ক্লিনিকের পরিচালক মো: আলম হোসেন, চাটমোহর রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক তৃতীয় মাত্রা চাটমোহর প্রতিনিধি তোফাজ্জল হোসেন বাবু সহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তি ও মুসুল্লীগণ উপস্থিত ছিলেন।

 

এখন থেকে জনতা ক্লিনিক কর্তৃপক্ষ বিভিন্ন স্বাস্থ্যসেবা পরিচালনার পাশাপাশি এলাকাবাসীকে জরুরি এ্যাম্বুলেন্স সেবা প্রদান করবে। ক্লিনিক কর্তৃপক্ষের মোবাইল নম্বর ০১৭৩১ ৫৪৪৯২৯, ০১৯৯০ ৬৯৪৬৫৬ অথবা ৯৯৯ নম্বরে কল করে এ্যাম্বুলেন্স সেবা নেয়া যাবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর