মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

এমপি মকবুলের সুস্বাস্থ্য কামনায় ভাঙ্গুড়া ছাত্রলীগের দোয়া মাহফিল

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

মোঃ মানিক হোসেন,স্টাফ রিপোর্টার ভাঙ্গুড়া:

পাবনা-৩ (ভাঙ্গুড়া-চাটমোহর-ফরিদপুর) এলাকার সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মোঃ মকবুল হোসেন এর সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনায় দোয়া মাহফিল করেছে ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর সদরের বাস স্ট্যান্ডে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধুর সূর্য সৈনিক ও ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান আরিফ।

 

সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান তারেক এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌর মেয়র গোলাম হাসইনাইন রাসেল,উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রনজু,উপজেলা আওয়ামীলীগের সিনিয়ির সহ-সভাপতি মোঃ জাকির হোসেন ছবি,সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রধান,সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম,আজাদ খান,যুগ্ন সম্পাদক রমজান আলী,জেলা পরিষদের সদস্য আসলাম আলী,সাবেক ছাত্র নেতা শামীম আহমেদ ও পৌর ছাত্রলীগ সভাপতি হেলাল উদ্দীন খান প্রমুখ।

 

এছাড়াও ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দোয়ায় অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন বাস স্ট্যান্ড জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ শফিকুল ইসলাম। উল্লেখ্য, সংসদ সদস্য আলহাজ মোঃ মকবুল হোসেন এর দেহে সম্প্রতি করোনা পজেটিভ পাওয়া যায়। তবে মহান আল্লাহর কৃপায় কয়েকদিনের মধ্যে তার নেগেটিভ রেজাল্ট পাওয়া যায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর