বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

আটঘরিয়ায় বিষপানে যুবকের আত্নহত্যা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

মাসুদ রানা  আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি:
পাবনার আটঘরিয়া উপজেলায় আব্দুর রহিম(২৮) নামক এক যুবক বিষপানে আত্নহত্যা করেছে। শুক্রবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সে উপজেলার একদন্ত ইউনিয়নরে বারইপাড়া গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে।

একদন্ত ইউনিয়ন পরিষরদের চেয়ারম্যান ইসমাইল সরদার জানান, নিহত আব্দুর রহিম আমার বাড়ীর মুরগীর খামারের শ্রমিক ছিলেন। বৃহস্পতিবার সকালে বাড়ীর স্ত্রীর সাথে বাগবিতান্ডার একপর্যাায়ে বিষপান করেন। তাকে প্রথমে পাবনা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে সে মারা যায়।

আটঘরিয়া থানার এসআই তোফাজ্জল হোসেন জানান, ঘটনার বিষয়টি তদন্ত চলছে। পারিবারিক কলহেরর জেরে তার মৃত্যু হয়েছে। তিনি আরও জানান নিহত আব্দুর রহিম মানুষিকভাবে বিকারগ্রস্থ ছিলেন। এঘটনায় আটঘরিয়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর