মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বড়াইগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

সুজন কুমার,নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামের আঞ্জুয়ারা বেগম (৩৫) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের বাগডোব গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। আঞ্জুয়ারা ওই গ্রামের কামরুল ইসলামের (২০) স্ত্রী এবং জলন্দা গ্রামের শরিফুল ইসলামের মেয়ে। জানা যায়, আঞ্জুয়ারা বেগম দীর্ঘদিন সৌদি আরবে কাজ করে সম্প্রতি গ্রামে এসেছেন। পরে চার লাখ টাকা যৌতুক দিয়ে কামরুলের সাথে বিয়ে হয়। কাররুল যৌতুকের টাকা নিয়ে প্রাইভেট কার কিনে ভাড়ায় চালাচ্ছিলেন।

 

বৃহস্পতিবার সকালে আঞ্জুয়ারার ভাইয়ের কাছে থাকা তার এক লাখ টাকা এনে কামরুলকে দেয়ার জন্য চাপ দেয় । এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর কামরুল বাগডোব বাজারে গেলে গলায় ওড়না জড়িয়ে ঘরের আড়ার সাথে চারমাসের অন্তসত্ত্বা আঞ্জুয়ারা আত্নহত্যা করেন। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হক ধটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা নিয়ে লাশ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর