মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ছাত্র-যুবলীগ পাশে ছিল বলেই করোনা মোকাবেলায় সক্ষম হয়েছি-মেয়র ফেরদৌস

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
ছাত্র-যুবলীগ পাশে ছিল বলেই করোনা মোকাবেলায় সক্ষম হয়েছি-মেয়র ফেরদৌস

মোঃ এনামুল হক বাদশা,সিংড়া প্রতিনিধিঃ

নাটোরের সিংড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস বলেছেন, মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আমার পাশে যদি ছাত্রলীগ যুবলীগ না থাকতো তাহলে আমার একার পক্ষে এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হতো না। শুধু করোনা ভাইরাস পরিস্থিতিই নয় বিগত দিনে যত প্রাকৃতিক দুর্যোগ এসেছে সেই কঠিন বিপদ মুহুর্তে আমার পাশে ছাত্রলীগ-যুবলীগ ছিল বলেই আমি করোনা সহ সবগুলো দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হয়েছি। সিংড়া উপজেলা ও পৌর আওয়ামী যুবলীগের আয়োজনে বুধবার সকাল ১১টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

 

পৌর মেয়র বলেন, ছাত্রলীগ-যুবলীগ হলো আওয়ামীলীগের প্রাণ। আওয়ামীলীগের সামনের কাতারের সৈনিক। বঙ্গবন্ধুর আর্দশকে যারা ধারন করেন লালন করেন সেই ছাত্রলীগ-যুবলীগের মাধ্যমে কখনো অন্যায় কিছু করা সম্ভব হয় না। ছাত্র-যুবলীগ সবসময় ন্যায়ের পক্ষে কাজ করেছে। মানুষের অধিকার প্রতিষ্ঠায় করেছে। এখন করে যাচ্ছে। পৌর নির্বাচনকে সামনে রেখে মেয়র বলেন,২০১৫ সালে নৌকার মনোনীত প্রার্থী হিসাবে আমি আপনাদের কাছে সিংড়া পৌর সভার ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়ে মেয়র র্নিবাচিত হয়েছিলাম এবং সেই থেকে আপনাদের সেবক হিসাবে কাজ করে আসছি। আপনারা যদি মনে করেন বিগত ৫ বছরে আমি আপনাদের সেবক হিসাবে সেবা করতে পেরেছি। আমার দ্বারা যদি পৌর আওয়ামীলীগ ও পৌরবাসী নিরাপদ হয়।

 

আমার অভিভাবক প্রতিমন্ত্রী আলহাজ এড জুনাইদ আহমেদ পলক এমপি সহ আপনার যদি আমাকে পৌর সভার নিরাপদ সেবক মনে করেন তাহলে আপনারা আমার মনোনয়নের জন্য সুপারিশ করবেন। আমি নৌকার মনোনয় পেলে বিগত দিনের মত বিপদে আপদে যে কোন সংকটে ঝাপিয়ে পড়বো। আর যদি মনোনয়ন না পাই তাহলে নৌকার মনোনয়ন যে পাবে তার হয়ে কাজ করবো। উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শরীফুল ইসলাম শরীফ ও পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদারের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর রহমান,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভোলা,উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মাহাবুব আলম বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের যুগ্নসাধারণ সম্পাদক জাকারিয়া মিঠু।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর