মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বাবার অসম্পন্ন কাজ সমাপ্ত করতে চাই, উঠান বৈঠকে মেয়র প্রার্থী মনির

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

নলডাঙ্গা উপজেলা প্রতিনিধিঃ

আসন্ন পৌরসভা নির্বাচন’কে ঘিরে জমে উঠেছে নাটোরের নলডাঙ্গা পৌরসভার নির্বাচনী পরিবেশ । সেই ধারাবাহিকতায় মাঠ দখলে রেখে নলডাঙ্গার পৌরসভার মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনির সাধারন সম্পাদক নলডাঙ্গা পৌরআওয়ামীলীগ প্রতিনিয়ত করছেন গণসংযোগ ও উঠান বৈঠক। ৯/১১/২০ ইং তারিখ সোমবার নলডাঙ্গা পৌরসভার ৫ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত এক উঠান বৈঠকে মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনির বলেন – নলডাঙ্গা পৌরসভার বর্তমান মেয়র আমার বাবা শফির উদ্দিন মন্ডল দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় পিছিয়ে পরেছে নলডাঙ্গা পৌরসভার সার্বিক উন্নয়ন।

 

দল যদি আমাকে মনোয়ন প্রদান করেন, তাহলে আপনাদের দেয়া ভোটে আমি মেয়র নির্বাচিত হলে অত্র পৌরসভার বাঁকী কাজগুলো সুসম্পন্ন করবো। সেই সাথে সকল অন্যায় অপকর্ম থেকে নলডাঙ্গা পৌরসভাকে মুক্ত রাখবো । নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু জিহাদ আনিছের সঞ্চালনায় মঞ্চে আরও উপস্থীত ছিলেন – নলডাঙ্গা পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক , ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সেলিম , সাধারন সম্পাদক মাসুদ, নলডাঙ্গা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন নকুল’সহ প্রমুখ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর