মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ার বড়গাঁও মাদ্রাসায় নিয়োগের আগেই নিয়োগ বাণিজ্যের অভিযোগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

মোঃ এনামুল হক বাদশা,সিংড়া নাটোরঃ

নাটোরের সিংড়ার ২নং ডাহিয়া ইউনিয়নের বড়গাঁও কে আর এইচ দাখিল মাদ্রাসায় ৩ পদে লোক নিয়োগের আগেই নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। স্থানীয় বড়গাঁও গ্রামের শাহ আলম,নজরুল ইসলাম,মসলেম উদ্দিন সহ প্রায় ৪০জনের স্বাক্ষরিত উপজেলা নির্বাহী বরাবর অভিযোগে এই তথ্য পাওয়া গেছে। অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়,১৯৬২ সালে প্রতিষ্ঠিত বড়গাঁও আর কে এইচ দাখিল মাদ্রাসায় ১জন কম্পিউটার অপারেটর ,১জন আয়া এবং ১জন নিরাপত্তা কর্মী নিয়োগের জন্য পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিলে ৩ পদে মোট ৩৩জন প্রার্থী আবেদন করেন। প্রার্থীদের মেধা যোগ্যতা না করে ওই প্রতিষ্ঠানের সভাপতি গোলাম মোস্তফা,সভাপতি মুনসুর রহমান এবং কমিটির বিদ্যুৎসাহী হালিমুজ্জামানের যোগসাজসে ৩ পদে ৩ জনের কাছ থেকে ৮ লাখ টাকা করে নিয়ে নিজেদের ইচ্ছে মত নিয়োগ দেওয়ার প্রক্রিয়া করছেন। ইতিমধ্যে জমি ও সোনা গহনা বন্ধক রেখে প্রার্থীরা টাকাও দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে ভুক্তভোগী আবেদন কারী যোগ্য প্রার্থীরা গোপনে অর্থ লেদ দেনের খবর শুনে হতাশা ও দিশেহারা হয়ে পড়েছেন। এলাকাবাসী সুষ্ঠ তদন্ত সাপক্ষে নিয়োগ স্থগিত করে নিরপেক্ষ নিয়োগের দাবি জানান।

 

এবিষয়ে জানতে চাইলে বড়গাঁও দাখিল মাদ্রাসার সুপারেনটেনডেন্ট মোঃ গোলাম মোস্তফা বলেন,অভিযোগ সঠিক নয়। এখানকার কিছু মানুষ আছেন যারা বিভিন্ন সময়ে বিভিন্ন রুপ নেয়। সুবিধা না পেলেই তারা বিপক্ষে অবস্থান নেয়। প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সভাপতি মোঃ মুনসুর রহমান বলেন,অর্থের কোন লেন-দেন হয়নি। নিয়োগের ব্যাপারে আমার কোন ক্ষমতা নাই। প্রতিমন্ত্রী যাকে নিয়োগ দিবেন সেই নিয়োগ পাবে। যারা অভিযোগ করেছেন তারাই নিজ নিজ প্রার্থীকে নিয়োগ দেওয়ার চেষ্ঠা করছেন। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরিন বানু বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর