মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মাও.রুহুল আমিন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের সিংড়া উপজেলা ডায়াবেটিক সমিতির কার্যকরী কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাওলানা রুহুল আমীন৷ তিনি উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি’র একান্ত সচিব। শনিবার দুপুরে কার্যকরী সভায় তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সমিতির সদস্যরা। আজ শনিবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সিংড়া ডায়বেটিক সমিতির কার্যকরী কমিটি গঠন কল্পে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

 

ওই কমিটির সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে সমিতির অধিকাংশ সদস্যদের ভোট পান মাওলানা রুহুল আমিন। এদিকে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মাওলানা রুহুল আমিনকে অভিনন্দন জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও বিশিষ্টজনরা। সিংড়া ডায়াবেটিক সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন বলেন, তিনি সমিতির সার্বিক কল্যাণে কাজ করবেন। এ কাজে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর