মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় নুরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্জিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

মোঃ এনামুল হক বাদশা,সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের সিংড়া নুরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপমানজনক কথাবার্তা,ধস্তাধস্তি, হুমকি-ধামকি সহ লাঞ্জিতের ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৮টায় নুরপুর উচ্চ বিদ্যালয়ের পাশে ওই প্রতিষ্ঠানের সাবেক সভাপতির ছোট ভাই কর্তৃক এই লাঞ্জিতের ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়,নুরপুর উচ্চ বিদ্যালয়ে র্দীঘ দিন যাবত সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন নুরপুর গ্রামের এমদাদুল হক বাবলু মন্ডল। কিছু দিন আগে কমিটির মেয়াদ শেষ হওয়ার একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটিতে সভাপতি বাবলু মন্ডলের নাম না থাকায় ক্ষিপ্ত হন তার পরিবার। এরই জের ধরে বাবলু মন্ডলের ছোট ভাই মধু মন্ডল প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেনকে লাঞ্জিত করে। এবিষয়ে জানতে চাইলে নুরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন বলেন, আমি সকালে স্কুলে যাওয়ার পথে আমাকে পথ আটকায় সাবেক সভাপতির ছোট ভাই মধু মন্ডল। এর পর আমাকে বলে আমার সাথে ক্লাব ঘরে যেতে হবে। আমি যেতে না চাইলে আমার সাথে জড়াজড়ি করে।

 

অকাট্য ভাষায় গালিগালাজ করে,হুমকি দেয়। ধস্তাধস্তির একপর্যায়ে স্থানীয় লোকজন আমাকে মুক্ত করে। ওই প্রতিষ্ঠানের বর্তমান আহবয়ক কমিটির সভাপতি মোঃ বকুল হোসেন বলেন, বাবলু চাচা অনেক দিন ধরে এই প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন,তিনি শিক্ষকদের নানা কাজে রাজাকার বলে গালিগালাজ করেন। এছাড়া স্কুলের অনেক অনিয়ম কাজে জড়ি থাকায় শিক্ষক ও অভিভাবক ক্ষিপ্ত হয়ে তাকে আহবায়ক কমিটিতে রাখেন নাই। অভিুযুক্ত মধু মন্ডল বলেন,উনি আমার স্যার। উনাকে অপমানজনক কিছুই বলা হয় নাই। আমি শুধু বলেছি স্যার ছাত্র-ছাত্রীদের বাড়ি বাড়ি যে শীট দিচ্ছেন তার ফটো কপির দাম ২টাকার কাছে ২৫ টাকা নিচ্ছেন কেন।

 

অভিযুক্ত মধু মন্ডলের বড় ভাই বাবলু মন্ডল বলেন,আমি এই প্রতিষ্ঠানে সেই ১৯৯৬ সাল থেকে সভাপতির দায়িত্বে ছিলাম। কোন অভিভাকককে না জানিয়ে অবৈধভাবে গোপনে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হক চুনু বলেন, প্রধান শিক্ষককে এভাবে লাঞ্জিত করা দুঃখজনক। নুরপুর হাইস্কুলের পাশে একটি অবৈধ ক্লাব ঘর আছে যেখানে তাস জুয়া সহ নানা অসামাজিক কর্মকান্ড চলে। মধু মন্ডল ওই ক্লাবের সাথে জড়িত। আমি প্রশাসনকে এব্যাপারে জানিয়েছি।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর