মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

আটঘরিয়ায় ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

মাসুদ রানা আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি:
বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন এই প্রতিপাদ্য বিষয়ককে সামনে নিয়ে পাবনার আটঘরিয়া উপজেলায় ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এসময় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফুয়ারা খাতুন।

আটঘরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে গতকাল শনিবার সকালে উপজেলা অডিটরিয়ামে আয়োজিত জাতীয় সমবায় দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মো: তানভীর ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা ও স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মজিবর রহমান।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, কৃষি অফিসার রোখশানা কামরুনাহার, সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা শিক্ষক কর্মচারি সমবায় সমিতির সভাপতি বাবুল আক্তার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরডিবির চেয়ারম্যান আশরাফ আলী প্রমূখ। উপজেলা সমবায় কর্মকর্তা মজিবর রহমান জানান, উপজেলার ৭টি সমবায় সমিতির সদস্যদের মাঝে ১১ লাখ ২০ হাজার টাকা  ঋ্ণের চেক বিতরন করা হয়েছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর