সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

নতুন করে বিপাকে ট্রাম্প ; মিশিগানের মামলা খারিজ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে জো বাইডেনের চেয়ে পিছিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্প সমর্থকদের জন্য আসলো আরও একটি দুঃসংবাদ। মিশিগানে ট্রাম্প শিবিরের করা মামলা খারিজ করে দিয়েছেন স্থানীয় আদালতের বিচারক। ভোট গণনা বন্ধের দাবি নিয়ে মামলাটি করেছিলেন তারা।

বৃহস্পতিবার ওই আদালতের বিচারক সিনথিয়া স্টিফেনস মামলাটি খারিজ করে দেন বলে রয়টার্সের খবরে বলা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডেমোক্রেট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন রাজ্যটিতে জয়ী হয়েছেন বলেই মনে করা হচ্ছে। ২০১৬ সালের নির্বাচনে মিশিগানে জয় পেয়েছিলেন ট্রাম্প।

মামলাটি খারিজ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আদালত জানিয়েছেন, এ সংক্রান্ত লিখিত আদেশ শুক্রবার দেবেন। বিচারক স্টিফেনস বলেছেন, এই মামলা চালিয়ে যাওয়ার কোনো ভিত্তি তিনি খুঁজে পাননি।

এএফপির খবরে বলা হয়েছে, মিশিগান ও উইসকনসিনে জেতার পর বাইডেনের হোয়াইট হাউসে যাওয়ার পথ আরও সহজ হয়ে গেছে। এর মাধ্যমে তার ইলেকটোরাল কলেজ ভোট ২৬৪-তে পৌঁছেছে। এদিকে ট্রাম্পের ইলেকটোরাল ভোটের সংখ্যা ২১৪।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর