সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁও রুহিয়ার পাভেল বাঁঁচতে চায়

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

ঠাকুরগাঁও প্রতিনিধি:

কিডনি রোগে আক্রান্ত হয়ে ৪ বছরে চিকিৎসা চালাতে গিয়ে শাকিল আখতার পাভেল (৪৩) নামে এক যুবক আজ সর্বশান্ত। নিজের কষ্টার্জিত সর্বস্ব হারিয়ে কিডনি ট্রান্সফার করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন। ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন রুহিয়া পশ্চিম ইউনিয়নের রামনাথ হাট এলাকার বাসিন্দা এবং রুহিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক শামীম আখতার হেনু’র প্রথম ছেলে শাকিল আখতার পাভেল। প্রায় ৪ বছর পূর্বে তার দেহে কিডনি রোগ সনাক্ত হয়। চিকিৎসার জন্য ৩ বার ভারতে যাতায়াত করেন। এছাড়াও রাজধানী ঢাকার নামকরা হাসপাতালে চিকিৎসা চালাতে গিয়ে ৪ বছরে সারাজীবনের সঞ্চয় শেষ করে আজ তিনি নি:স্ব। নিজের চিকিৎসা ও একমাত্র কন্যার লেখাপড়া খাতে পৃথকভাবে অর্থব্যয করা সম্ভব না হওয়ায় তিনি বর্তমানে রাজশাহী শহরের ঘোষপাড়া এলাকায় ভাড়া বাসায় অবস্থান করছেন। বতর্মানে তার দুটি কিডনি সম্পুর্ন শুকিয়ে গেছে।

 

কিডনি ট্রান্সফার ছাড়া তার বেঁচে থাকার বিকল্প কোনো পথ খোলা নেই। পাভেলের বেঁচে থাকার জন্য চিকিৎসকরা দ্রুত কিডনি ট্রান্সফার করার পরামর্শ দিয়েছেন। ইতোমধ্যে একজন কিডনি দিতে রাজি হয়েছেন।ডোনারের কিডনির ক্ষতিপূরণ ও অপারেশন বাবদ কমপক্ষে ২০ লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু এতো টাকা জোগাড় করা তার পক্ষে সম্ভব নয়। তাই শুধুমাত্র বেঁচে থাকার জন্য তিনি মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন। আপনার এবং আপনাদের সহায়তা বেঁচে যাবেন পাভেল। সাহায্য পাঠাতে পারেন-শাকিল আখতার, চলতি হিসাব নাম্বার ৪৬২২৭০১০০৮৯৫৩, সোনালী ব্যাংক লি: সেনানিবাস শাখা, রাজশাহী।মোবাইল নং – ০১৭১৭-১৮২৪১২ (বিকাশ/ নগদ)।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর