সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

গৌরনদীতে পালিয়ে বেড়াচ্ছে নববধু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে পঙ্গু প্রেমিককে বিয়ে করার অপরাধে বাবার পরিবারের দেয়া মিথ্যে অভিযোগ মাথায় নিয়ে পঙ্গু স্বামীর সাথে পালিয়ে বেড়াচ্ছে এক নববধু। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার পশ্চিম বার্থী গ্রামের।

বুধবার রাতে ওই নববধু জানান, গত দুই বছর যাবত একই উপজেলার পশ্চিম বার্থী গ্রামের মৃত বিজয় রায়ের পুত্র লিটন রায়ের সাথে তার (নববধু) প্রেমের সম্পর্ক চলে আসছে। এরইমধ্যে পরিবারের সদস্যরা তার অমতে অন্যত্র বিয়ে ঠিক করেন। গত ২২ অক্টোবর সে (অনিতা) স্বেচ্ছায় নিজ বাড়ী চাঁদশী ইউনিয়নের পশ্চিম শাওড়া গ্রাম থেকে পালিয়ে এসে এক পা বিহীন পঙ্গু প্রেমিক লিটনের সাথে মন্দিরে বসে শাখা সিঁদুর পরে সন্ত্র উচ্চারণ করে বিয়ে করেন।

তিনি আরও জানান, পালিয়ে পঙ্গু প্রেমিক লিটনকে বিয়ে করায় পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তারই ধারাবাহিকতায় তার স্বামী লিটন রায়ের বিরুদ্ধে থানায় একটি মিথ্যে অপহরণের অভিযোগ করা হয়। সেই অভিযোগের কারনে তিনি (নববধু) তার পঙ্গু স্বামী লিটনকে নিয়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন। অনলাইন জন্ম নিবন্ধন অনুযায়ী তার বয়স ১৮ বছর এবং স্বেচ্ছায় তিনি লিটনকে বিয়ে করেছেন বলেও উল্লেখ করেন।

এ বিষয়ে চাঁদশী ইউপি চেয়ারম্যান কৃষ্ণ কান্ত দে জানান, তার ইউনিয়নের কোন মেয়ে অপহরণ হয়েছে বলে তার জানা নেই। তবে একটি মেয়ে তার পঙ্গু প্রেমিকের সাথে পালিয়ে বিয়ে করেছে বলে লোকমুখে তিনি শুনেছেন। গৌরনদী মডেল থানার এসআই আরিফুর রহমান জানান, মেয়ের পরিবার মামলা করতে চাচ্ছেনা। তারা মেয়েটিকে উদ্ধার করতে চাচ্ছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর