মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সে এক দশক ধরে অনুপস্থিত চার চিকিৎসক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ: 
পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারদের তালিকায় এখনও শোভা পাচ্ছে চাকরীবিধি অমান্য করে প্রায় এক দশক ধরে অনুপস্থিত চার চিকিৎসকের নাম। সময়ের পরিক্রমায় প্রায় এক দশক পেরিয়ে গেলেও কোন সুরাহা হয়নি এখনো।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ চিকিৎসক কোনো ধরণের অনুমতি ছাড়াই দীর্ঘ সময় ধরে কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন। তারা এখন কোথায় আছেন, কী করছেন সুনির্দিষ্ট কোনো তথ্য নেই কারো কাছে। দীর্ঘ বছর পার হয়ে গেলেও চাকরীবিধি অমান্য করা ওই চার চিকিৎসকের কোনো হদিস নেই! তবে তাদের বিরুদ্ধে শুধুমাত্র বিভাগীয় মামলা দায়ের করেই দায় সেরেছেন সংশ্লিষ্ট কর্তৃকক্ষ।

হাসপাতাল সূত্রে জানা যায়, সহকারী সার্জন (ইএমও) ডা. অরুন্ধুতী কুন্ডু ২০১২ সালের ১৩ আগস্ট থেকে, সহকারী সার্জন (প্যাথলজি) ডা. গুলে তাজকীয়া ২০১১ সালের ১ জুন থেকে, বিলচলন ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক সহকারী সার্জন ডা. আরিফা সুলতানা ২০১০ সালের ৬ সেপ্টেম্বর থেকে এবং শীতলাই উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. রাশেদুল হক খান ২০১০ সালের ৩ সেপ্টেম্বর থেকে কর্মস্থলে কোনো ছুটি ছাড়াই অনুপস্থিত রয়েছেন। বার বার তাদের ঠিকানায় অনুপস্থিতির কারণ জানতে চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চিঠি দিলেও কোনো উত্তর পাওয়া যায়নি। পরে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারদের তালিকায় এখনও শোভা পাচ্ছে চাকরীবিধি অমান্য করা ওই চার চিকিৎসকের নাম। বাস্তবে তারা কোথায় আছেন সে সংবাদও তাদের সহকর্মীরা জানেন না। তবে হাসপাতাল সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ওই চার জন চিকিৎসকের সবাই দেশের বাইরে আছেন। এদের মধ্যে ডা. রাশেদুল হক স্বপরিবারে আমেরিকায় এবং ডা. অরুন্ধুতী কুন্ডু পরিবারের সাথে ভারতে অবস্থান করছেন। তবে অন্য দু’জন কোন দেশে অবস্থান করছে সেটা জানা যায়নি।

এ বিষয়ে চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবদুল হামিদ মাস্টার বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এর একটা সুরাহা হওয়া দরকার। আমি অতিসত্তর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বিষয়টি সুরাহার চেষ্টা করবো।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল বলেন, আমি সদ্য এ উপজেলায় যোগদান করেছি। চার চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান রয়েছে বলে জেনেছি। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে বলেও জানান তিনি।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর