মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বিধর্মীরাই জঙ্গিবাদের মদদদাতা- সাংবাদিক রানা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ

জিহাদের নামে বিপথে না যাওয়ার আহবান জানালেন নাটোরের সিংড়া প্রেসক্লাবের সভাপতি ও হিলফুল ফুযুল বাংলাদেশ সাংগঠনিক কেন্দ্রীয় কমিটির সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা। মঙ্গলবার দুপুরে উপজেলার কলমের সুর্য্যপুর রহমানিয়া মাদ্রাসার আয়োজনে প্রীতিভোজ অনুষ্ঠানে বক্তব্যকালে কমলমতি শির্ক্ষাথীদের প্রতি এই আহবান জানান তিনি। মোল্লা এমরান আলী রানা বলেন, বিশ্বের অনেকেই আজ আমাদেরকে জঙ্গীবাদ অপবাদ দিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করছে। বিধর্মীরাই মুলত এই জঙ্গীবাদের মদদ দাতা। তারা বিভিন্ন কৌশলে অর্থ দিয়ে ইসলামের দাওয়াত দিয়ে জিহাদের নামে বিপথে নিয়ে যাওয়ার চেষ্ঠা করছে।

 

আপনারা সেই ফাঁদে পা দিবেন না। ইসলাম ধর্ম নিয়ে বিশ্ব ষড়যন্ত্রের বিষয়ে সাংবাদিক রানা বলেন,আজ আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে বিধর্মীরা আমাদের উপর বার বার আঘাত করছে। আমাদের গভীর ভাবে সে বিষয়ে ভাবতে হবে। আমরা যখন অসুস্থ্য হই আমার স্ত্রী-পুত্র যখন অসুস্থ্য হয় তখন আমরা কোথায় যাই। এখানেই আমরা পিছিয়ে আছি। যার ভেতরে ৩০ পারা কোরআন আছে সে যদি বিশ্বকে জয় করতে পারে তাহলে সে তার নিজের সমাজটাকে জয় করতে পারছেনা কেন। তাই আসুন আমরা কোরআন শিক্ষার পাশাপাশি বাংলা,ইংরেজী,উর্দু ভাষা সহ সব ভাষার দখল নেই। তবেই আমরা আগামীতে সব কিছুর মোকাবেলা করতে পারবো।

 

এসময় উপস্থিত ছিলেন সিংড়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও আনন্দ টিভির সিংড়া উপজেলা প্রতিনিধি সৌরভ সোহরাব,হিলফুল ফুযুল বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির সাধারণ সম্পাদক ও উপস্থাপক মুফতি জাকরিয়া মাসুদ,সাংবাদিক শহিদুল ইসলাম সুইট এবং সুর্য্যপুর রহমানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আবুবকর সিদ্দিক।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর