মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

জেলা ছাত্রলীগের নতুন সভাপতি সাদ্দাম ও সম্পাদক আদনান, পদ বঞ্চিতদের বিক্ষোভ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

অবশেষে কৌতুহলের অবসান হয়েছে। সাদ্দাম হোসাইনকে সভাপতি ও আবু মো. মারুফ আদনানকে সাধারণ সম্পাদক করে কক্সবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য তার ফেসবুক একাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে এই কমিটি ঘোষণা করেন। ১৪ সদস্য বিশিষ্ট এই কমিটিতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য। ইশতিয়াক আহমেদ জয় ও মোর্শেদ হোসাইন তানিমের নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত ঘোষণা করে এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুমোদিত নতুন কমিটিতে সাদ্দাম হোসাইনকে সভাপতি, মইন উদ্দিন, কাইসার উল আলম মুন্না চৌধুরী, বোরহান উদ্দিন খোকন ও নারিমা জাহানকে সহসভাপতি করা হয়। সাধারণ সম্পাদক করা হয়েছে আবু মোহাম্মদ মারুফ আদনানকে। আনোয়ার হোসেন, শাখাওয়াত হোসেন, সাজ্জাদুল হক, মো শওকত হোসেনকে (পেকুয়া) যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ওয়াসিফ কবির, কামরুজ্জামান হিরু, এহসানুল হক মিলন ও গাজী নাজমুল হককে।

 

এদিকে কমিটি ঘোষণার পরই কক্সবাজার শহরে পক্ষে-বিপক্ষে মিছিল করা হয়েছে। সোমবার সন্ধ্যায় কক্সবাজার শহরের ফজল মার্কেট এলাকায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে পদ বঞ্চিতরা। মারুফ হোসাইন ও মইন উদ্দিনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল করা হয় বলে জানা গেছে। তাছাড়া ঘোষিত কমিটিকে অবৈধ ও অবাঞ্চিত ঘোষণা করেছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোর্শেদ হোসাইন তানিম। সদ্য বিদায়ী সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ফেসবুক পোস্টে জানান, কক্সবাজার জেলা ছাত্রলীগের ঘোষিত এই কমিটি অবৈধ। এই কমিটি অবাঞ্চিত ঘোষণা করলাম।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর