সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

শক্তিশালী ঘূর্ণিঝড় গনি আঘাত হেনেছে ফিলিপাইনে

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:শক্তিশালী ঘূর্ণিঝড় গনি ফিলিপাইনে আঘাত হেনেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে ফিলিপাইনের আবহাওয়া বিভাগের বরাত দিয়ে বলা হয়েছে, আজ রবিবার কাতানদুয়ানেস দ্বীপে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২৫ কিলোমিটার। এতে ভূমিধসের ঘটনা ঘটেছে।

ঘূর্ণিঝড় গনি লুজোন দ্বীপ অতিক্রম করেছে। এই দ্বীপেই ফিলিপাইনের রাজধানী ম্যানিলা অবস্থিত। অন্তত ১০ লাখ মানুষকে তাদের ঘরবাড়ি থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।

ফিলিপাইনের সরকারি কর্মকর্তারা বলছেন, ঘূর্ণিঝড় গনির ফলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে ফিলিপাইনের আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে বলা হয়েছে, আগামী ১২ ঘণ্টায় লুজোন ও কাতানদুয়ানেস দ্বীপে প্রবল ঝড়বৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে। ওই এলাকাগুলোতে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে।

গত সপ্তাহে ফিলিপাইনে ঘূর্ণিঝড় মোলাভ আঘাত হানে। ওই ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছে এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ওই এলাকাতেই ঘূর্ণিঝড় গনি আঘাত হেনেছে।

সূত্র : বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর