শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

এক আদর্শ চোরের গল্প

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃদোহার উপজেলার কার্তিকপুর বাজারের এক মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতের কোনো একসময় ওই বাজারের মিজান এন্টারপ্রাইজ নামে একটি দোকানে এ ধরনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে দোকানে প্রবেশ করে দোকান মালিক একটি চিরকুট পান।

চোরের লিখে যাওয়া ওই চিরকুটে লেখা ‘তোমার দোকানের ক্ষতি না করে একটি ‘ভিভো’ মোবাইল নিলাম। আমার কাছে টাকা নাই। পরে কমিয়ে কমিয়ে দিয়ে যাব। ক্ষমা করবেন।’ এ ধরনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দোকানের মালিক মিজান জানান, বুধবার রাতে দোকানে তালা লাগিয়ে তিনি চলে যান। পরে বৃহস্পতিবার সকালে দোকানে এসে দেখেন দোকানের উপরের সিলিং ও টিন কাটা। তিনি ধারণা করেন হয়তো তার দোকানের সব মালামালই চোরে নিয়ে গেছে। এক পর্যায়ে দেখতে পান ক্যাশের ওপর চিরকুট পড়ে রয়েছে। সাথে ৩০০ টাকা। চিরকুট পড়ার পরে অনেকটাই হতবাক হয়ে যান। তবে চোর ভিভো ওয়াই-৩০ মডেলের ডেমো মোবাইল সেট নিয়ে গেছে।

বিষয়টি বাজারের অন্যান্য ব্যবসায়ীরা জানার পর অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন। চোরের হয়তো একটি অ্যানড্রুয়েট মোবাইল প্রয়োজন ছিলো তাই চুরি করতে এসেছিল। আবার কেউ কেউ বলছেন চোর মশাই হয়তো প্রেমে পড়েছেন তাই প্রেমিকাকে উপহার দেওয়ার জন্য এমন কাণ্ড করেছেন। চোর হলেও নিতান্তই সৎ!

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর