মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মানসিক ভারসাম্যহীন কিশোরী ফিরল স্বজনদের কাছে

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ:
পাবনার ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেনের মানবিকতায় মানসিক ভারসাম্যহীন এক কিশোরী তার স্বজনদের কাছে ফিরল।

সোমবার (২৬ অক্টোবর) রাতে তার স্বজনরা তাকে বাড়ি নিয়ে যান। এর আগে রোববার (২৫ অক্টোবর) গভীর রাতে পাবনার ভাঙ্গুড়া থানা পুলিশের ওসি বড়ালব্রিজ রেল স্টেশনের প্লাটফর্ম থেকে ওই কিশোরীকে উদ্ধার করে থানায় নিরাপত্তা হেফাজতে রেখেছিলেন।

এ মানসিক ভারসাম্যহীন কিশোরীর নাম তানিয়া আক্তার (১৫)। সে চাটমোহর উপজেলার রামপুর গ্রামের মৃত মোশারফ হোসেনের মেয়ে। তার মায়ের নাম মালেকা খাতুন।

ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন জানান, রোববার মধ্যরাতে টহল পুলিশ ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ রেলস্টেশনের প্লাটফর্মে অজ্ঞাত পরিচয়ের ওই মেয়েটিকে দেখতে পায়। মেয়েটি পুলিশ দেখে এগিয়ে আসে। এ সময় পুলিশ সদস্যরা তার পরিচয় জিজ্ঞেস করলে সে তার নাম তনিয়া বলে জানায়। এর চেয়ে বেশি সে কিছুই বলতে পারেনি। পুলিশ সদস্যরা তখন বুঝতে পারেন মেয়েটির স্মৃতিভ্রম হয়েছে কিম্বা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে।

এ বিষয়টি ওসি জানার পর তিনি রাতেই স্টেশনে যান। তিনি মেয়েটিকে উদ্ধার করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে থানায় নিরাপত্তা হেফাজতে নেন। এরপর তিনি বিভিন্ন থানায় মেসেজ দেয়ার পাশাপাশি মেয়েটির সন্ধান চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। এতে বিষয়টি অনেকের নজরে আসার পর তারা মেয়েটির পরিবারকে খবর দেন। তার মামা ইসমাইল হোসেন চাটমোহর থানায় যোগাযোগ করেন। সেখানে স্বজনদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের ভাঙ্গুড়া থানায় পাঠায় চাটমোহর থানা পুলিশ।

মেয়েটির স্বজনরা সোমবার (২৬ অক্টোবর) রাত আটটার দিকে ভাঙ্গুড়া থানায় পৌঁছান। পরে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাকে স্বজনদের কাছে তুলে দেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর