মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

শিশু আব্দুল্লাহর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী পলক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

মোঃ এনামুল হক বাদশা,সিংড়া প্রতিনিধিঃ
আগুনে ঝলসে যাওয়া শিশু আব্দুল্লাহ এর চিকিৎসার দায়িত্ব নিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
আগুনে ঝলসে যাওয়া চিকিৎসার অভাবে কাতর এক শিশু, বিষয়টি জানতে পেরে সোমবার দুপুরে সিংড়া মডেল প্রেসক্লাব এর সভাপতি রাজু আহমেদ ও সহকর্মী সাংবাদিক রবিন খান সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের আশ্রয় কেন্দ্রে যান। সেখানে বন্যার্ত নাটোরের সিংড়া পৌর এলাকার ৪ টি পরিবার আশ্রয় নিয়ে আছে। তারা সেখানে গিয়ে শিশু আব্দুল্লাহ পরিবারের খোঁজ খবর নেন এবং তাৎক্ষনিক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপিকে মেসেনজারে ছবি পাঠান ও তথ্য দেন। পরে প্রতিমন্ত্রী ঐ পরিবারের সাথে ভিডিও কলে যুক্ত হয়ে কথা বলেন। এসময় তিনি ঐ শিশুর সকল চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন। তাৎক্ষনিকভাবে কিছু নগদ সহায়তা প্রদান করেন। আব্দুল্লাহ পৌর এলাকার ৩ নং ওয়ার্ড দক্ষিন দমদমার রিকশা চালক মৃদৃল আলীর পুত্র।
আব্দুল্লাহর পিতা মৃদৃল জানান, আমরা প্রায় ২০ দিন আগে বন্যায় বাড়ি ডুবে যাওয়ায় এখানে আশ্রয় নেই। গত মঙ্গলবার মাগরিব নামাজের সময় খেলাধুলা সময় চুলার উপর পড়ে যায় আব্দুল্লাহ। এসময় গরম পানিসহ ভাতের পাতিল তাঁর গায়ের উপর ঢেলে পড়ে। এরপর প্রাথমিক চিকিৎসা হিসেবে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেই। তারা উন্নত চিকিৎসার পরামর্শ দেন কিন্তু অর্থের অভাবে তা সম্ভব হচ্ছিলোনা জন্য কবিরাজের চিকিৎসা শুরু করি। আজ প্রতিমন্ত্রী মহোদয় আমাদের ফোন করে ঢাকায় যেতে বলেছেন দ্রুত উন্নত চিকিৎসার জন্য সকল দায়িত্ব তিনি নিয়েছেন।
আব্দুল্লাহর মা রুপালী কান্না জড়িত কন্ঠে বলেন, মন্ত্রী মহোদয়ের কাছে কৃতজ্ঞ। আমরা মহান আল্লাহর কাছে দোআ করি আল্লাহপাক তাঁর মঙ্গল করুক। আর দেশবাসির কাছে আব্দুল্লাহর সুস্থতার জন্য সবার দোআ কামনা করেন তিনি।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর