মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

চাটমোহরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ:
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সারাদেশে ন্যায় ২৬ অক্টোবর সোমবার পাবনার চাটমোহরেও সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা শেষ হয়েছে।

শান্তিপূর্ণ পরিবেশে যথাযথ ধর্মীয় মর্যদায় দেশব্যাপী পূজামন্ডপে পূজা-অর্চনা, শ্রাদ্ধঞ্জলি নিবেদন এবং প্রসাদ বিতরণের মাধ্যমে দেবী দূর্গা ভক্তরা পাঁচ দিনের দুর্গোৎসব উদযাপন করেন।

সার্বজনীন এই উৎসবের প্রত্যেক দিনই সনাতনী হিন্দু স¤প্রদায়ের সকল বয়সের নারী-পুরুষ মন্ডপে-মন্ডপে গিয়ে আনন্দ উৎসবে মেতে উঠেন। পাশাপাশি দূর্গতিনাশিনী দেবীদূর্গার কৃপা লাভের আশায় তারা আরাধনা করেন।

প্রতিবারের ন্যায় এ বছরও দুর্গাপূজা উপলক্ষে চাটমোহরসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়। প্রতিটি পূজামন্ডপে বিপুলসংখ্যক আনসার, ব্যাটালিয়ান পুলিশ ও আইন-শৃক্সখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

চাটমোহর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সহকারি অধ্যাপক অশোক চক্রবর্ত্তী ও হান্ডিয়াল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী দিলীপ ব্রহ্মচারী বলেন, এ বছর উপজেলার ৪৭ পূজা মন্ডবে দূর্গা পূজা অনুষ্ঠিত হয় এবং বিজয়া দশমীতে চাটমোহরের আশেপাশের নদী – নালাগুলোতে বিকাল সাড়ে ৫টায় প্রতিমা বিসর্জন দেয়া হয়। আর এই বিসর্জনের মধ্যে দিয়ে এবারের পূজার সমাপ্ত ঘটে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর