মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

অসাম্প্রদায়িক ও প্রগতিশীল বাংলাদেশ গড়তে হবে- প্রতিমন্ত্রী পলক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

সিংড়া(নাটোর)প্রতিনিধি:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, আমাদের দেশ ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ। অসাম্প্রদায়িক ও প্রগতিশীল বাংলাদেশ গড়তে হবে। মধ্যম আয়ের দেশ গড়ার লক্ষে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, ধর্ম নিয়ে হানাহানি যারা করছে তারা বিধস্ব রাষ্ট্রে পরিনত হয়েছে। অসাম্প্রদায়িক রাষ্ট্র মানে উন্নত রাষ্ট্র। নারী,পুরুষ, ধনী, দরিদ্র সকল মানুষকে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কাজ করতে হবে। ধর্ম বর্ণে সবাইকে এক কাতারে শামিল হয়ে দেশের জন্য কাজ করতে হবে। আইন শৃংখলা উন্নয়নে পুলিশ বাহিনী প্রতিনিয়ত পেশাগত এবং মানবিক দায়িত্ব পালন করছে। তিনি পুলিশ বাহিনীর প্রশংসা করে বলেন, করোনাকালিন পুৃলিশ বাহিনী ঝূঁকি নিয়ে কাজ করছে। জীবনের মায়া ত্যাগ করে সংসারের মায়া ত্যাগ করে পুলিশ মানবতার পাশে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন, বিগত দিনে সিংড়া উপজেলা আতংকের নাম ছিলো। সন্ত্রাসের জনপদ ছিলো, আমরা শান্তির জনপদে পরিনত করেছি। মানুষের নিরাপত্তার জন্য আমরা মিলেমিশে কাজ করছি। প্রতিমন্ত্রী করোনার এসময় সবাইকে সচেতন হতে চলাফেরার পরামর্শ দেন।
প্রতিমন্ত্রী রবিবার সন্ধ্যা ৭ টায় কেন্দ্রীয় ঠাকুরবাড়ি মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথা বলেন।
বিশ্বনাথ দাসের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী রেন্জের ডিআইজি আব্দুল বাতেন বিপিএম, পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন, নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার ভূমি রকিবুল হাসান,সহকারী পুলিশ সুপার জামিল আকতার, সিংড়া থানার ওসি নুর এ আলম সিদ্দীকি, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, সহ হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর