মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গুরুদাসপুরে পুলিশের ঝটিকা অভিযানে ১১ জন গ্রেপ্তার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে পুলিশের ঝটিকা অভিযানে একজন সাজাপ্রাপ্ত আসামীসহ ১১ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে গুরুদাসপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীদের শনিবার দুপুরে নাটোর কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- উপজেলার যোগেন্দ্রনগর গ্রামের মৃত দেছের আলীর পুত্র আপাল মন্ডল, খুবজীপুরের জালাল উদ্দিনের ছেলে মারুফ হোসেন, পিপলা গ্রামের আবু বক্কারের ছেলে সজল আহম্মেদ, চাঁচকৈড় পুরানপাড়া মহল্লার আব্দুর রহমানের ছেলে আমীর হামজা, রওশনপুরের মৃত রমজানের ছেলে আক্তার হোসেন ও মজিবর শেখের ছেলে সবুজ এবং ধানুড়া গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে সাখাওয়াত আলী, মৃত আমজাদ আলীর ছেলে আবেদ আলী, মৃত মঈন মন্ডলের ছেলে শাহাজান মন্ডল, মৃত রুকু মোল্লার ছেলে জয়নাল আবেদীন ও আব্দুর রউফের ছেলে আব্দুল লতিফ।

থানার নবাগত ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শারদীয়া দূর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সেই সাথে গুরুদাসপুরে ওয়ারেন্টভুক্ত সকল আসামীকে চলতি মাসের মধ্যেই আটক করে বিচারের আওতাধীন আনা হবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর