সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক, সুদানে বিক্ষোভ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সুদান সরকার সিদ্ধান্ত নেওয়ার পর দেশটির ক্ষুব্ধ জনগণ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। শুক্রবার সন্ধ্যায় তারা রাজধানী খার্তুমে বিক্ষোভ সমাবেশ করেন। সুদানের কয়েকটি রাজনৈতিক দলও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগকে প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিরুদ্ধে তারা একটি জোট গঠন করবে।

বিক্ষোভকারীরা ইসরায়েলের সঙ্গে যেকোনো রকমের আলোচনা, শান্তি ও সম্পর্ক প্রতিষ্ঠার বিরোধিতা করে নানা স্লোগান দেন। তারা বলেন, আমরা আত্মসমর্পণ করব না এবং ফিলিস্তিনিদের ছেড়ে যাব না। আমরা তাদের পাশেই আছি।

এদিকে, সুদানের পপুলার কংগ্রেস পার্টির এক বিবৃতিতে বলছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি গ্রহণ করতে বাধ্য নয় সাধারণ জনগণ।

সুদানি বাথ পার্টির মুখপাত্র মুহাম্মাদ ওয়াদা সাঈদ বলেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি নাকচ করা হয়েছে। ধর্মীয় বৈষম্যমূলক আচরণকারী রাষ্ট্রের সঙ্গে সরকার এ জাতীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য ক্ষমতাপ্রাপ্ত নয়।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরায়েল ও সুদান শান্তি চুক্তির বিষয়ে একমত হয়েছে। এ ছাড়াও অন্তত পাঁচটির বেশি আরব দেশ ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তিতে আসতে চায়। খুব শিগগিরই সুদান ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকের চুক্তি স্বাক্ষর হয়ে যাবে বলেও ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

সূত্র: আল-জাজিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর