মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

১২ বছর ব্যর্থতার দায়ে উল্টো বিএনপি নেতাদেরই পদত্যাগ করা উচিত : ওবায়দুল কাদের

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

সংবাদ ডেস্ক: সরকারের পদত্যাগ দাবি করার আগে গত ১২ বছর ধরে আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার জন্য বিএনপির নেতৃত্বের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন ব্যর্থ বিরোধী দল আর কেউ দেখেনি।

ওবায়দুল কাদের মঙ্গলবার সকালে নিজের সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এ কথা বলেন।

বিএনপির নতুন নির্বাচন দাবির বিষয়ে তিনি বলেন, বিএনপি কখনও মধ্যবর্তী, কখনেও ফ্রেশ নির্বাচনের দাবি তুলছে সম্পর্কহীন ও অযৌক্তিকভাবে।

‘বিএনপি ইস্যু না পেয়ে আন্দোলন করতে পারছে না। তাই সরকারের পদত্যাগ চাওয়া তাদের মামাবাড়ির আবদার।’

ঢাকা-৫ ও নওগাঁ-৬ উপনির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, উপনির্বাচনে এজেন্ট না দিয়ে সব কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে রেখে নির্বাচনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালায় বিএনপি, যা তাদের পুরনো অপকৌশল।

করোনাকালে বিশ্বব্যাপী সামাজিক অস্থিরতার পাশাপাশি পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন বেড়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, গার্ডিয়ান পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয় যুক্তরাজ্যে গত এক বছরে ৫৫ হাজার নারী ধর্ষণের স্বীকার হয়েছেন, ইউরোপজুড়েও এ প্রবণতা ঊর্ধ্বমুখী।

তিনি বলেন, বাংলাদেশে সরকারও ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা বন্ধে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে এবং সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন সংশোধন করেছে।

সেতুমন্ত্রী সামাজিক ঐক্য গড়ে তোলার মাধ্যমে ঘৃণ্য অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় না দেয়ায় পাশাপাশি রাজনৈতিক প্রশ্রয়ও বন্ধ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর