মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বড়াইগ্রামে নারীর প্রতি কটুক্তির প্রতিবাদে সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে নারীর প্রতি কটুক্তির প্রতিবাদ ও বনপাড়া খ্রীষ্টান ক্রেডিট ইউনিয়ন কো-অপোরেটিভ নির্বাচনে কটুক্তিকারীর প্রার্থীতা বাতিলের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বনপাড়া খ্রীষ্টিয় চার্চের সামনে খ্রীষ্টান কো-অপারেটিভ ইউনিয়নের নারী সদস্যরা এই কর্মূচীর আয়োজন করে। ঘন্টাব্যাপি এই মানববন্ধনে কয়েকশত নারীরা অংশ গ্রহন করে। নারী নেত্রী মিসেস চম্পা অভিযোগ করে বলেন, খ্রীষ্টান ক্রেডিট ইউনিয়ন কো-অপোরেটিভ নির্বাচনে বাবলু-মহাবীর-কাকলী-অনীল-শান্ত ও ইউজিন পরিষদ থেকে বোর্ড সদস্য প্রার্থী হন সাংবাদিক নাম ধারী ওমর ডি কস্তা। সস্পতি তিনি একটি অনুষ্ঠানে বলেন, আমি বড়াইগ্রাম প্রেস ক্লাবে সভাপতি এবং উপজেলা আইনশৃংখলা রক্ষা কমিটির সদস্য। আমার পুলিশের নিকট থেকে আসামী ছাড়াতে ঘুস লাগেনা। আপনারা মদ বানান এবং আমাদেরকে খাওয়ান। পুলিশ ধরলে ছাড়ানো জন্য আমি আছি। মুলত তিনি বড়াইগ্রাম প্রেসক্লাবে সভাপতি এবং উপজেলা আইনশৃংখলা রক্ষা কমিটির সদস্য নন।
গত ১৭ তারিখে ওমর ডি কস্তা ছবি সহ ফেসবুকে একটি পোষ্ট দেন। সেখানে এক নারী কমেন্ট করেন মদ খাওয়ার আগে না মদ খাওয়ার পরে। ওমর ডি কস্তা পাল্টা কমেন্টে তাকে থাপ্পর মাড়কে চান এবং বেয়াদব বলে গালী দেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন নারীকে এভাবে হেয় প্রতিপন্ন করতে পারেন না। তিনি আরো অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন মাদকে বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহন করেছেন তখন তিনি একজন নির্বাচনে প্রার্থী হয়ে প্রকাশ্যে মাদকের পক্ষে বক্তৃতা করতে পারেন না। ওমর ডি কস্তা বলেন, আমি বড়াইগ্রাম প্রেসক্লাবের সভাপতি নই আমি বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবে সভাপতি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, তিনি উপজেলা আইনশৃংখলা রক্ষা কমিটি সদস্য নন। তিনি একজন সাংবাদিক হয়ে মাদকে পক্ষে কি ভাবে এই ধরনের কথা বলতে পারে। বনপাড়া ধর্ম পল্লীর পাল পুরোহিত ফাদার বিকাশ হিউবার্ট রিবেরু বলেন, বিষয়টি নিয়ে মিমাংসার লক্ষে স্থানীয় ভাবে বসা হয়েছিল। সেখানে ওমর ডি কস্তা দুঃখ প্রকাশ করেছেন।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর