সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

চীনে নুডলস খেয়ে এক পরিবারের ৯ জনের মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক: চীনে দীর্ঘদিন ধরে ফ্রিজে রাখা নুডলস রান্না করে খেয়ে একই পরিবারের ৯ জনের মৃত্যু হয়েছে। ওই পরিবারটি প্রায় এক বছর ধরে ফ্রিজে নুডলস সংরক্ষণ করেছিল। দীর্ঘদিন ধরে রাখা ওই নুডলস দিয়ে স্যুপ নুডলস বানানো হয়েছিল।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, ওই স্যুপ খাওয়ার মাত্র কয়েক ঘণ্ট পরই অসুস্থ হয়ে পড়ে ওই পরিবারের প্রায় সবাই। সকালের নাস্তা হিসেবে ওই স্যুপ খেতে দেওয়া হয়েছিল। মোট ১২ জন ওই খাবার খেয়েছিলেন।

রিপোর্ট অনুযায়ী, ৫ অক্টোবর ওই পরিবারের লোকজন স্যুপ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। ১০ অক্টোবরের মধ্যে সাতজনের মৃত্যু হয়। এর দু’দিন পর অষ্টম ব্যক্তি মারা যান। অবশেষে সোমবার আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

ওই পরিবারটি উত্তর পূর্ব চীনের হেলংজিয়াংয়ে থাকত। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই চীনের স্বাস্থ্য কমিশন এ বিষয়ে একটি সতর্কতা জারি করেছে। কর্তৃপক্ষ একটি বিশেষ ধরনের আটার তৈরি খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

নুডলস খাওয়ার পর অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে ওই পরিবারের সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ পর্যন্ত তাদের বাঁচানো যায়নি। সেদিন ওই পরিবারের বাকি তিন সদস্য নুডলস খায়নি। সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন তারা।

চীনে স্যুপ নুডলস খুবই জনপ্রিয় একটি খাবার। অনেক পরিবার নিজেরাই ঘরে নুডলস তৈরি করে রান্না করে। এক্ষেত্রে সতর্ক থাকা উচিত। দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা খাবারের গুণাগুণ ঠিক থাকে না এবং অনেক সময় তা স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর