মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

সিংড়া(নাটোর)প্রতিনিধি:
নাটোরের সিংড়া থেকে বিদ্যুৎ সরকার নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার গুনাইখাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত বিদ্যুৎ একই উপজেলার মঠগ্রাম এলাকার নির্মল সরকারের ছেলে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ নূর-এ-আলম সিদ্দিকী জানান, মঙ্গলবার সন্ধ্যায় ভ্যান নিয়ে বের হয় বিদ্যুৎ সরকার। কিন্তু রাতে সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুজি করেও তার সন্ধান পায় না। বুধবার সকালে ধানক্ষেতে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি শনাক্ত করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দুর্বৃত্তরা বিদ্যুৎকে শ্বাসরোধে হত্যা করে তার ভ্যানটি নিয়ে পালিয়ে গেছে। এবিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর