সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মহানবীর বিতর্কিত কার্টুন ; শিক্ষককে গলা কেটে হত্যার ঘটনায় মসজিদ বন্ধ করলো ফ্রান্স

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:মহানবী হযরত মুহাম্মদের (স.) বিতর্কিত কার্টুন নিয়ে ক্লাসে আলোচনার জেরে ফ্রান্সে শিরশ্ছেদ করে স্যামুয়েল প্যাটি নামের একজন স্কুলশিক্ষককে হত্যার ঘটনায় দেশটির রাজধানী প্যারিসের বাইরে একটি মসজিদ বন্ধ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গ্র্যান্ড পানতিন এলাকায় অবস্থিত মসজিদটি বুধবার (২১ অক্টোবর) থেকে ছয় মাসের জন্য বন্ধ থাকবে। মসজিদটিতে প্রায় দেড় হাজার মুসল্লি নামাজ পড়তেন।

শুক্রবার শিক্ষার্থীদের সঙ্গে মুহাম্মদ (স.) বিতর্কিত একটি কার্টুন নিয়ে আলোচনা করা ইতিহাস বিষয়ের ওই শিক্ষককে ফ্রান্সের রাস্তায় গলা কেটে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় দেশটিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ এই ঘটনাকে ‘ইসলামি সন্ত্রাসবাদ’ হিসেবে উল্লেখ করেছেন।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, ওই শিক্ষককে নিয়ে সামাজিকমাধ্যমে বিদ্বেষমূলক বার্তা দেওয়ার অন্তত ৮০টি ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। এরইমধ্যে শিক্ষার্থীসহ অন্তত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ৫০টিরও বেশি সংগঠনের ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। ফরাসি মুসলিম সম্প্রদায়ের মধ্যে কিছু গোষ্ঠী হিংসা ছড়াচ্ছে কিনা সেটিও যাচাই করে দেখা হচ্ছে। সে রকম প্রমাণ পাওয়া গেলে এই গোষ্ঠীগুলো ভেঙে দেওয়া হবে।

মঙ্গলবার উত্তর-পূর্ব প্যারিসের নিম্নআয়ের মানুষের বসতি গ্র্যান্ড পানতিনের একটি মসজিদ ছয় মাসের জন্য বন্ধ করা হয়েছে। কর্তৃপক্ষের অভিযোগ, শিক্ষককে হত্যার আগে মসজিদটির ফেসবুক পেজ থেকে তার বিরুদ্ধে ‘বিদ্বেষ’ ছড়ানো হয়েছিল। কর্তৃপক্ষের এ নির্দেশনার একটি নোটিশও মসজিদের বাইরে লাগিয়ে দিয়েছে পুলিশ।

সূত্র : রয়টার্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর