মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভোটের মাঠ পাহারা শেষে রেল লাইনের উপর ঘুম প্রাণ হারাল যুবক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ: 

পাবনার ভাঙ্গুড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের মাঠ পাহারা শেষে ক্লান্ত হয়ে রেল লাইনের উপর ঘুমান্ত অবস্থায় প্রাণ হারিয়েছে আসিফ নামের(১৮) নামের এক যুবক। মঙ্গলবার (২০ অক্টোবর ) রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার বড়াল ব্রীজ স্টেশনের পূর্ব দিকের রেল লাইনের উপর এ ঘটনা ঘটে। সে ভাঙ্গুড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের ইউপি সদস্য নুরুল ইসলামের পুত্র। নুরুল ইসলাম বর্তমান ইউপি নির্বাচনে ১নং ওয়ার্ডেরও ইউপি সদস্য প্রার্থী।

জানা গেছে, মঙ্গলবার ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ হবে। নুর ইসলাম ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিল তার ভোটের মাঠ ভালো এবং বর্তমানে নির্বাচনে তিনি ইউপি সদস্য প্রার্থী। তাই ভোটের আগের দিন রাতে কোন প্রতিপক্ষের লোকজন ভোটের মাঠে যেন কোন ধরণের অনৈতিক কর্মকান্ড করতে না পারে সে লক্ষ্যে অন্যান্য লোজনের সাথে নিহত আসিফ ও রাত জোগে ভোটের মাঠ পাহাড়ায় ছিল। ভোটের মাঠ পাহাড়ার এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়লে সে রাত সাড়ে তিনটার দিকে রেল লাইনের উপর ঘুমিয়ে পড়ে। এমন সময় ঢাকা থেকে রাজশাহী গামী ৭৬৯নং আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনটি চলে আসে এবং ট্রেনের ধাক্কা লেগে লাইনের পাশে ছিটকে পড়ে । এতে সে মাথায় অঘাত প্রাপ্ত হয় এবং ঘটনা স্থালেই তার মৃত্যু হয়।

এব্যপারে ভাঙ্গুড়া থানার ডিউটি অফিসার বলেন বিষয়টি জিআর পুলিশকে অবগত করা হয়েছে।ভোটের দিন ইউপি সদস্য প্রার্থীর ছেলের মৃত্যু ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর