সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিজভীর শারীরিক অবস্থার উন্নতি, কেবিনে স্থানান্তর

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:ধানমণ্ডির ল্যাবএইডে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) থেকে সোমবার কেবিনে স্থানান্তর করা হয়েছে। তাঁর একান্ত সহকারী আরিফুর রহমান তুষার কালের কণ্ঠকে জানান, স্যারকে সকাল ১০টায় কেবিনে স্থানান্তর করা হয়েছে। স্যারের শারীরিক দুর্বলতা এখনো কাটেনি।

গত ১৫ অক্টোবর রিজভীর হৃদযন্ত্রে এনজিওগ্রাম করা হয়। চিকিৎসকরা জানান, তাঁর (রিজভী) একটা ব্লক ছিল, সেটা ইনজেকশন দিয়ে অপসারণ করা হয়েছে। তবে ২৮ দিন পর আবার এনজিওগ্রাম করে দেখা হবে ব্লকটি আছে কি না।

গত ১৩ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের এক মানববন্ধন কর্মসূচি শেষে নিজের গাড়িতে ওঠার পর রিজভী বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। পরে তাঁকে দ্রুত প্রথমে কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। পরে তাঁকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সোহরাব উজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন রিজভী। দেশবাসীর কাছে তাঁর স্বামীর আশু রোগমুক্তি কামনায় দোয়া চেয়েছেন রিজভীর সহধর্মিণী আরজুমান আরা বেগম আইভি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর