সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

অস্ত্র নিষেধাজ্ঞা কাটল ইরানের

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে উঠে গেছে। আজ রবিবার এ ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ব্যাপারে জাতিসংঘের তরফ থেকে কোনো ঘোষণারও প্রয়োজন হয়নি।

তাতে বলা হয়েছে, ইরান যে কোনো আইনগত বাধা ছাড়াই আজ রবিবার থেকে যে কোনো দেশের কাছ থেকে নিজেদের প্রয়োজনে অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে ও বিক্রি করতে পারবে।

বিবৃতিতে আরো বলা হয়, আজকের এই দিন সারাবিশ্বের জন্য অত্যন্ত তাৎপর্যের। আন্তর্জাতিক সম্প্রদায় ইরানের পরমাণু সমঝোতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে রক্ষা করেছে।

২২৩১ নম্বর প্রস্তাবে বলা হয়েছে, ২০২০ সালের ১৮ অক্টোবর ইরানের ওপর থেকে স্বয়ংক্রিয়ভাবে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে। আর এ ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কোনো ঘোষণা দেওয়ারও প্রয়োজন নেই।

জানা গেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিবাদ উপেক্ষা করে ইরানের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার অপ্রচেষ্টা থেকে বিরত থাকার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র : সিজিটিএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর